1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবিতে "ভাষা পদযাত্রা" অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবিতে “ভাষা পদযাত্রা” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ বার

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষার মাসের প্রথম দিনে ‘ভাষা পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির অন্য নেতৃবৃন্দ, বাংলা বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আনসারি। পদযাত্রা শেষে ৫২ এর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com