1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৯৫ বার

 

বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০.০০টায় নীলফামারী শিল্পকলা একাডেমিতে সদর উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, বিগত সরকারের আমলে আমাদের সাত দফা বাস্তবায়ন হয়নি তাই অন্তর্বর্তী সরকার যেন আমাদের এই সাত দফা বাস্তবায়ন করেন। তিনি আরো বলেন, যদি এই সাত দফা বাস্তব না হয়, তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলন করতে বাধ্য হব। কারণ এটি আমাদের যৌক্তিক দাবি। এছাড়া ওই সম্মেলনে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস, ফরিদপুর বিভাগের আলহাজ্ব নুরুল হক মিয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর ড.খায়রুল আনাম, রংপুর বিভাগের মো. মোস্তাফিজার রহমান মল্লিক, রাজশাহী বিভাগের এস এম আয়নাল হক, ঢাকা বিভাগের মো. ফিরোজ আলম সহ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com