1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রেললাইনে ওপর বসে মা*দক সেবন করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রেললাইনে ওপর বসে মা*দক সেবন করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃ*ত্যু

আলমাস ইসলাম সাগর, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯১ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে রেললাইনে বসে মাদক সেবনের সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ রেলস্টেশনের দক্ষিণ পাশে মিত্রবাটি এলাকার ৪৫০ নম্বর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন (২৪) পীরগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকার বাসিন্দা সহিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী তুহিন নামে এক ব্যক্তি জানান, লিমন রেললাইনে বসে আঠা জাতীয় মাদক (ড্যান্ডি) সেবন করছিলেন। এ সময় পীরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কাঞ্চন কমিউটার ট্রেনটি তার কাছাকাছি পৌঁছালে হাতের ইশারায় সেটি থামানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি আঠার কৌটা উদ্ধার করা হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com