
গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন , পলাশবাড়ী মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, খবরবাড়ী ২৪ ডটকম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি ফেরদৌস মিয়া, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম কবির,প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক হাসিবুুর রহমান স্বপন,সময় টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব,রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সোহেল রানা, শহিদুল ইসলাম,সাগর সরকার মিনু,নিক্সন,সাদিকুল ইসলাম রুবেল,শাইদুর স্যার প্রমুখ।
এ সময়, উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার,আশরাফুজ্জামান শাহিন, ওমর ফারুক, মাসুদ রানা,লিমন মিয়া, উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মী সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা, গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।