1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে খাল ভরাটকরণ কার্যক্রম পরিদর্শলে আনসার কমান্ড্যান্ট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে খাল ভরাটকরণ কার্যক্রম পরিদর্শলে আনসার কমান্ড্যান্ট

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার

নীলফামারী শাখামাছা বাজারে মাটি ভরাটকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।

রবিবার দুপুরে (১০ আগস্ট) ব্যবসায়ীদের পুনর্বাসন কর্মসুচির অংশ হিসেবে এই জায়গায় মাটি ভরাট করছে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

এ সময় নীলফামারী আনসার ও ভিডিপির সার্কেল এ্যাডজুট্যান্ট জোসনা বেগম, ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ রায় উপস্থিত ছিলেন।

সুত্র জানায়, বড় বাজারের কিচেন মার্কেটস্থ ৭০ শতাংশ জায়গা ১৯৮৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আনসারের দখলে ছিলো। ২০২০ সালে করোনা সংক্রমণ কালে ব্যবসায়ীদের সামাজিক ডিসটেন্স প্রক্রিয়ার কারণে আনসারের এই জায়গায় স্থানীয় আড়তদাড়দের ব্যবসা করার সুযোগ করে দেয়া হয়। পরবর্তিতে আনসার ও ভিডিপির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কারণে ব্যবসায়ীদের পুর্ণবাসন কর্মসুচির অংশ হিসেবে পাশর্^বতি জায়গায় ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগের সৃষ্টি করে দেয় আনসার ও ভিডিপি কার্যালয়।

এরই অংশ হিসেবে ৭ লক্ষ টাকা ব্যয়ে খাল ভরাট করণ কর্মসূচি শুরু করে দফতরটি।

জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া জানান, মহাপরিচালকের নির্দেশে ব্যবসায়ীদের পুর্নবাসন করা হচ্ছে। এতে ১৬ জন ব্যবসায়ী পুর্নবাসিত হচ্ছে। আমরা আমাদের জায়গায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com