1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবিতে জমকালো আয়োজনে 'অফিসার্স নাইট' উদযাপিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবিতে জমকালো আয়োজনে ‘অফিসার্স নাইট’ উদযাপিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার

তৌফিকুল ইসলাম, নোবিপ্রবি প্রতিনিধিঃ নানা আয়োজনে উদযাপিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স নাইট -২০২৪।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের এক দশক পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, সংবর্ধনা অনুষ্ঠান, স্পেশাল ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের পাশে ফুসকা, চটপটি, বেলপুরি, চা-কফি ও নানান জাতীয় পিঠার স্টল বসানো করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা টোকেন গ্রহণের মাধ্যমে সপরিবারে অংশগ্রহণ করেন।

নোবিপ্রবি রেজিস্ট্রার মো.জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ ও সাধারণ সম্পাদক ইবনে ওয়াজেদ ইমন।

এছাড়াও অফিসার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com