1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিশোরগঞ্জে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিশোরগঞ্জে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার:- মোঃ খলিলুর রহমান নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার(১৩ সেপ্টেম্বর)বিকেলে স্থানীয় স্টেডিয়ামে মহিলা দলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাবেক সংসদ সদস্য,কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক শাহীন আকতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রেনু, সাধারণ সম্পাদক রুপা হোসেইন, কিশোরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক জুবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল। এ সময় কিশোরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, কৃষক দল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্থানীয় স্টেডিয়াম থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com