1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী-৪ আসনে উর্দু ভাষায় নির্বাচনী প্রচরণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী-৪ আসনে উর্দু ভাষায় নির্বাচনী প্রচরণা

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনের সৈয়দপুর শহরে নির্বাচনী প্রচারণায় দেখা দিয়েছে ভিন্নমাত্রার কৌশল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বাংলা ভাষার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং করে ভোট প্রার্থনা করা হচ্ছে। উর্দু ভাষায় পরিবেশিত হচ্ছে নির্বাচনী গান, গজল ও প্রচারণামূলক বার্তা, যেখানে প্রার্থীর নাম, প্রতীক (মার্কা) ও ভোট দেওয়ার আহ্বান স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের উল্লেখযোগ্য সংখ্যক উর্দুভাষী (বিহারি) জনগোষ্ঠীর ভোটারদের কাছে সরাসরি ও সহজভাবে বার্তা পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে উর্দুভাষী ভোটাররা প্রার্থীদের পরিচয়, প্রতীক ও নির্বাচনী প্রতিশ্রুতি নিজ ভাষায় বুঝতে পারছেন, যা প্রচারণায় নতুন কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বলেন, আমরাও এ দেশের পূর্ণ নাগরিক। আমাদের ভোটাধিকার আছে, জাতীয় পরিচয়পত্র আছে। কিন্তু বাস্তবতা হলো ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে খুব কমই বাস্তবায়ন হয়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে ক্যাম্পবাসীরা এখনও পিছিয়ে রয়েছে।
সৈয়দপুরে উর্দু ভাষায় নির্বাচনী মাইকিং একদিকে যেমন উর্দুভাষী ভোটারদের কাছে সহজভাবে বার্তা পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে, অন্যদিকে ভাষা, ইতিহাস ও জাতীয় পরিচয়ের প্রশ্নে নতুন আলোচনা সমালোচনা তৈরি করছে। ফলে এই ব্যতিক্রমী প্রচারণা শুধু একটি নির্বাচনী কৌশল নয় বরং সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবেও স্থান করে নিচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com