1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামে শুরু হলো একুশে বই মেলা  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামে শুরু হলো একুশে বই মেলা 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার

বিপুল রায় কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা প্রশাসনের সহযোগিতায় ৪ দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। জেলার বিজয় স্তম্ভ চত্বরে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হামিদুল হক খন্দকার। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন,স্থানীয় লাইব্রেরি ও প্রকাশনীর উদ্যোগে ৩৫টি স্টলে সাজানো হয়েছে এবারের বই মেলা। মেলায় এবার প্রথমবারের মতো জেলার লেখকদের প্রকাশিত বই নিয়ে সাজানো হয়েছে কুড়িগ্রাম কর্ণার নামের একটি স্টল। যেখানে শুধু জেলার লেখকদের বই মিলছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাইদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন,সিভিল সার্জন ডা.মঞ্জুর এ মুর্শেদ,পৌর মেয়র কাজিউল ইসলাম,সাংবাদিক সফি খান প্রমুখ।

আয়োজক কমিটির সদস্য সাংবাদিক সফি খান বলেন, প্রতিবছর আমরা উৎসবমুখর পরিবেশে বই মেলার আয়োজন করে থাকি। এবার মেলা ৪দিন করা হয়েছে পাশাপাশি প্রথমবারের মতো মেলায় কুড়িগ্রাম কর্ণার ও ভাষার উপর বির্তক প্রতিযোগিতা রাখা হয়েছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন,’প্রতিবছর জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা বই মেলার আয়োজন করে থাকি। এবার স্থানীয়দের স্টলে প্রাধান্য দেয়া হয়েছে। আশাকরছি পাঠক সমাগম ঘটবে।’

মেলায় আগত দর্শনার্থী আবিদা সুলতানা দৃষ্টি বলেন,’বন্ধুরা সহ মেলায় ঘুরতে এসেছি। কুড়িগ্রাম কর্ণারের বিষয়টি ভালো লেগেছে। সব স্টলে বই থাকলেও এখানে আমাদের জেলার মানুষদের বই পাবো। মেলা ৭দিন করলে ভালো হতো।’

৪দিন ব্যাপী এ বই মেলা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে । মেলায় প্রতিদিন বিকেল ৪টা থেকে সাহিত্য আলোচনা,কুইজ, চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সন্ধায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com