
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা। এ উপলক্ষে নানা রঙে রঙিন হয়ে উঠেছিল ঠাকুরগাঁওয়ের রামকৃষ্ণ আশ্রম সহ বেশ কয়েকটি মন্দির।
পূজা অর্চনা শেষে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী পালন করা হয় রঙিন এই উৎসব। শিশু সহ সকল বয়সের মানুষ মেতে উঠে এই রং খেলায়।
হোলি উৎযাপন কমিটি জানান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হলেও এবার ফাগুন মাসে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও এই দোলযাত্রা উপলক্ষে নানা আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে সেখানে সব ধর্মের মানুষেরাই অংশগ্রহণ করে থাকেন। সবাইকে নিয়েই এই দিনটি এক সঙ্গে আনন্দের মধ্যে পালন করেছেন। অন্য ধর্মের মানুষেরাও এখানে অংশগ্রহণ করেছে যেন একটি মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ।
অনুষ্ঠান শেষে সবার মাঝে প্রসাদ বিতরণ করে উৎসবের সমাপ্তি হয়।