1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বর্ষিকী পালন  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বর্ষিকী পালন 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলায় বঙ্গবন্ধুর ম্যুরালের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা তুলি,

জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা ঘোষ, সাধারণ সম্পাদক আনারকলি সুমি, ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি দিপালী রানী রায়, সাংগঠনিক সম্পাদক শেফালী বেগমসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের মধ্য দিয়ে সক্রিয় ভূমিকা রেখেছে।

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। এবং ভবিষ্যতে করে যাবে। ঠাকুরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগ সব সময় নারীদের নিয়ে ভাবে এবং কাজ করে আসছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com