1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫২ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২৩ এর আলোকে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেডের এর ঠাকুরগাঁও জেলা অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামের অপজিটে এই

জেলা অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন আসফ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালির সভাপতিত্বে

এ সময়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বাংলাদেশ ইলেকট্রনি মোটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ আমজাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, রুবেল বাদশাসহ অন্যান্যরা।

এ সময়ে আমন্ত্রিত অতিথিরা জানেন এই প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ প্রশিক্ষক দ্বারা যান চলাচলকারীদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে করে তারা ট্রাফিক আইন মেনে চলতে পারে রাস্তায় কোন ধরনের সমস্যা না হয়।

যাত্রীরা তাদের গন্তব্য স্থানে ঠিকমতো পৌঁছাতে পারে। বিভিন্ন সময়ে রাস্তা থেকে গাড়ি ছিনতাই অথবা হারিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন থেকে গাড়িগুলোতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে। যাতে গাড়ি হারিয়ে গেলে সনাক্ত করতে দ্রুত সম্ভব হবে। এছাড়াও চালকদের বিভিন্ন সহযোগিতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জনস্বার্থে ইলেকট্রিক মোটরযান ইজিবাইক, থ্রি হুইলার চালকদের দক্ষ চালক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ সার্ভিস লিমিটেড সারা বাংলাদেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com