1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অক্ষয়কে বোকা বানালেন টাইগার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অক্ষয়কে বোকা বানালেন টাইগার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০০ বার
অক্ষয়কে বোকা বানালেন টাইগার
অক্ষয়কে-টাইগার

বিনোদন ডেস্ক :  এমনিতে প্র্যাঙ্কস্টার বলে ‘বড় মিঞা’ অক্ষয় কুমারের খ্যাতি বেশি। তবে ‘ছোট মিঞা’ টাইগার শ্রফও যে কোনো অংশে কম নয়, তা প্রমাণ করে দিলেন। অক্ষয়কে বোকা বানালেন টাইগার। সেই ভিডিও আবার নিজেই পোস্ট করলেন সামাজিক মাধ্যমে।

ভিডিওতে সুইমিং পুলের পাশে অক্ষয়কে বসে থাকতে দেখা যায়। তাকে এসে টাইগার সাঁতার রেসের প্রস্তাব দেন। এমন চ্যালেঞ্জ উপেক্ষা করার পাত্র বলিউডের ‘খিলাড়ি’ নন। সরল বিশ্বাসেই চ্যালেঞ্জ নিয়ে পুলে ঝাঁপ দেন তিনি।

এদিকে টাইগার শ্রফ ছিলেন এই সুযোগের অপেক্ষায়। অক্ষয় পুলের ভেতরে যেতেই তিনি পুলের পাশ দিয়ে দৌড়ে অন্যপ্রান্তে চলে যান। তার পর সেখান থেকে পানিতে নেমে এমন ভাব দেখান যেন জয় তারই হয়েছে।

এর আগে অবশ্য শুটিংয়ের দরজা বন্ধ রেখে টাইগারকে বোকা বানিয়েছিলেন অক্ষয়। তাই এই ভিডিও শেয়ার করে টাইগার লেখেন, ‘হিসাব সমান হয়ে গেল ‘বড়’।’

জুনিয়রের কথার উত্তর দিয়েই আবার অক্ষয় লেখেন, ‘হিসাব সমান হলো না ‘ছোট’, তা এভাবেই চলতে থাকবে।’

উল্লেখ্য, নিজেদের আসন্ন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’র প্রচারের তাগিদেই অক্ষয়-টাইগারের এই খুনসুটি। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিঞা ছোট মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা।

ছবিটি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের নতুন ছবি ‘বড় মিঞা ছোট মিঞা’ অ্যাকশনে ভরপুর। আর তা মুক্তি পাবে আগামী ৯ এপ্রিল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com