
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও : ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক ঠাকুরগাঁও এর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে পুলিশ লাইনস এর ড্রিল শেডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী পিয়াংকা অধিকারীর সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ইতিহাস সহ নানান বিষয় ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন । আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর ৩০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।