1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পলাশবাড়ীতে বঙ্গবন্ধু'র ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পলাশবাড়ীতে বঙ্গবন্ধু’র ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০০ বার

ওমর ফারুক, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১০৪ তম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস-২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৭ মার্চ রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন সমূহ পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহমাদুল হাসান , উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম,থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন , ওসি তদন্ত লাইছুর রহমান , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস পালন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com