1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মরহুম প্রফেসর আব্দুল করিম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মরহুম প্রফেসর আব্দুল করিম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৫ বার

মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি : পাবনা সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম প্রফেসর আব্দুল করিম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে পাবনা সংস্কৃতিকেন্দ্র।

বুধবার ২০ মার্চ বাদ আসর হইতে মরহুম আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে কুরআন তেলাওয়াতের মাধ্যমে
মরহুম প্রফেসর আব্দুল করিম এর রুহের মাগফেরাত কামনা করে আলোচনায় সভা শুরু হয়।

সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে এবং সংস্কৃতিকেন্দ্রের পরিচালক অধ্যাপক আকতার উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন, কবি অধ্যাপক নুরুজ্জামান মুসাফির, দৈনিক জীবনকথার সম্পাদক অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, পাবনা সেন্টাল গার্লস হাই স্কুলের শিক্ষক মাওলানা আব্দুর রব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিকেন্দ্রের উপদেষ্টা মাওলানা আব্দুর রউফ আনসারী, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ পাবনা সাংস্কৃতিক সংসদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক রাকিব উদ্দিন, উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও পাবনা সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ড. ইদ্রিস আলম, বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক শরিফুল ইসলাম আজাদ, পাবনা সাংস্কৃতিক সংসদের পরিচালক ও দৈনিক সংগ্রামের পাবনা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু, দৈনিক নয়াদিগন্তের পাবনা জেলা প্রতিনিধি এস এম আলাউদ্দিন, এস এ টিভির পাবনা জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক সমাচারের পাবনা প্রতিনিধি আব্দুল খালেক,দৈনিক জীবন কথার স্টাফ রিপোর্টার মোঃ নুরুন্নবী, জোনাকি সাহিত্য ও শিল্পীগোষ্ঠীর পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, পাবনা সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক শিল্পী আব্দুল মোমিন, শিল্পী ইব্রাহিম খলিল আইনুল, শিল্পী ওবায়দুর রহমান ব্রাইটনেসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একরাম হোসেন প্রমুখ । দোয়া পরিচালনা করেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব ইকবাল হুসাইন। অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তা, বীমা প্রতিনিধি, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সকল কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবারমধ্যে ইফতারী প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com