1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলাঃ নরসিংদীর রায়পুরা উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে রায়পুরা পোস্ট অফিস রোডস্থ ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ’র সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সাংবাদিক আশিকুর রহমান।

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তন্ময় সাহা ও ও সদস্য আব্দুল কাদির’র সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক কবির হোসেন, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া, ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সাধন দাস, সহ সম্পাদক মাহবুল আলম সেলিম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল আমিন, সদস্য সাদ্দাম উদ্দিনসহ রায়পুরা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নরসিংদী জেলা ও রায়পুরায় উপজেলায় কর্মরত সকল অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় এবং ইতিমধ্যে যেসকল সাংবাদিক দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com