1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম'র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৫৯ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম (আরওজেএফ)’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০.০০ থেকে শুরু করে বিকেল ৩.০০টা পর্যন্ত নগরীর হোটল স্টার ইন্টারন্যাশনালে ১৬ জন প্রার্থীর পক্ষে ৩৪ জন ভোটার সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন।

হোটল স্টার ইন্টারন্যাশনালে উক্ত দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ০৩ জন এবং সধারণ সম্পাদক পদে ০২ জন শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন।

যেখানে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ”রাজশাহীর আলো পত্রিকার প্রতিনিধি ফায়সাল আহমেদ” এবং সাধারণ সম্পাদক “এশিয়ান টেলিভিশন রাজশাহীর ক্যামেরা পার্সন আরিফুল হক রনি”।

এছাড়াও সহ-সভাপতি পদে সোমেন মন্ডল ও রাজন ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মতিউর রহমান মতি এবং সাংগঠনিক সম্পাদক পদে পাভেল ইসলাম মিমুল, তুহিন আলী,দপ্তর সম্পাদক নাঈম ইসলাম কোষাধক্ষ্য মৃদুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর আলী।

উল্লেখ্য, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম গত (১লা ডিসেম্বর) ২০২২ এক বছর পার হওয়ার পর ৫ই মার্চ ২০২৪ পূর্বের কমিটি বিলুপ্ত হয়।

এর পরে আলামিন হোসেনকে আহবায়ক ও হুমায়ন কবিরকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

পরবর্তিতে আহবায়ক কমিটির নির্দেশনায় আজ শুক্রবার হুমায়ন কবিকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিটি গঠন করা হয় ও সুষ্ঠ ভাবে তা সম্পন্ন হয়েছে।

এর পরেই নতুন নির্বাচন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করে ১৫ দিনের মধ্যে তা আহবায়ক কমিটির নিকট দিলে তারা নতুন কমিটির উপর দায়িত্ব হস্তান্তর করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com