1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পটিয়ার সংসদ সদস্যর জন্মদিন উদযাপন করলেন উপজেলা কৃষকলীগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পটিয়ার সংসদ সদস্যর জন্মদিন উদযাপন করলেন উপজেলা কৃষকলীগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৬৮ বার

এস এম রমজান আলী, নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ,জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ,পটিয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির জন্মদিনে গত ২৩ এপ্রিল কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পালন করেছে পটিয়া উপজেলা কৃষক লীগ।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি , পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ,পরিচ্ছন্ন রাজনীতিবীদ মানবিক ব্যক্তিত্ব জনতার সেবক সৈয়দ নুরুল আবছার ও পটিয়া উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সৈয়দ মিয়া হাসান, দক্ষিণ জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোনাফ চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য এম এ শাকুর, পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য নূরুল আমিন,হাইদ গাঁও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ মকবুল আলম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে রূপকল্প-২০৪১ এবং ২১০০ সালের ডেল্টা প্ল্যান দিয়েছেন।

এই পরিকল্পনামাফিক আমাদের এগিয়ে যেতে হবে। আমার জন্য দোয়া করবেন, যাতে পটিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমিও তাদের জন্য বেশি বেশি কাজ করে তাদের প্রত্যাশা পূরণ করতে পারি।

আমি পটিয়াকে দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত, সন্ত্রাসমুক্ত, কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার বলেন, দক্ষিণ চট্টগ্রামে পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে সৎ, যোগ্য ও সাহসী নেতার নাম আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী । তিনি নিজের ভাগ্য ও সুখের জন্য রাজনীতি করেন না। তিনি রাজনীতি করেন মানুষের ভাগ্য পরিবর্তনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাস্তবায়নে।

বাংলাদেশ কৃষক লীগ কৃষকদের ভাগ্য পরিবর্তনে আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নিয়ে একসাথে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com