1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী সদর থানার ওসিকে পলাশবাড়ী ইউনিয়নের পক্ষে গণ সংবর্ধনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী সদর থানার ওসিকে পলাশবাড়ী ইউনিয়নের পক্ষে গণ সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৬৫ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধিঃ মাদক নিয়ন্ত্রণ ও সার্বিক আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেসিডেন্ট পুলিশ মেডেল সেবা পুরস্কার পাওয়ায় নীলফামারীর সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম কে পলাশবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এক গণসংবর্ধনা দেয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী বাজার সার্বজনিন দূর্গা মন্দির মাঠে গণসংবর্ধনা টি দেয়া হয়।

এসময় ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম,

পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বীরেন্দ্রনাথ শর্মা এবং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শ্রী জয়দেব রায়, আবুল কালাম আজাদ অটোরাইস মিলের স্বতাধিকারী তরুণ উদ্যোগতা মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোশারফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সভাপতি জয়দেব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ ওসি তানভিরুল ইসলাম বলেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনী সর্বদা জনগণের সেবায় নিয়জিত তাই আপনাদের এলাকায় যদি কোন অপৃতিকর ঘটনা ঘটে, আপনারা আমাদের কে তথ্য দিয়ে সহায়তা করবেন ,এবং প্রতিটি বাজারে বাজার কমিটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সিসিটিভি স্থাপন করার অনুরোধ করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম বলেন চুরি এবং মাদকের বিরুদ্ধে রুখতে হলে আমাদের নিজেদের সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন পলাশবাড়ী বাজারে তার নিজের অর্থায়নে কয়েকটি সিসিটিভি স্থাপন করবেন।

এসময় স্হানীয় গণ্যমান্য রাজনৈতিক বর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com