1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উলিপুরে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের মহড়া - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উলিপুরে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের মহড়া

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৬ বার

বিপুল রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- নির্বাচনে কোনও ধরণের সহিংসতা করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চায়, তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com