1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৩ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছেন জেলার সর্বস্থরের মানুষ। বুধবার সকালে জেলা সর্বস্থরের মানুষের ব্যানারে পৌর শহরের চৌরাস্তায় এই কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, সাংবাদিক, আইনজীবী, সহ ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, সরিফুল করিম রুবেল, মাসুদ আহম্মেদ সূবর্ন, কামরুল হাসান, রবিউল এহ্সান রিপন সহ অন্যান্যরা। বক্তরা এসময় অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর ও মেডিকেল কলেজ চালুর জোর দাবি জানান। এদিকে সাধারণ মানুষের দাবী দ্রুত পুনরায় বিমানবন্দরটি চালু করা ও মেডিকেল কলেজ স্থাপনের যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দুইটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com