1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭১ বার

মো:খলিলুর রহমান, জেলা প্রতিনিধি(নীলফামারী): এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে বঙ্গবন্ধু চত্বরে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী, উপমহাদেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক।  উপস্থিত বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।  এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা কৃষক লীগের সহ সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু ও জেলা সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপন এবং ছাত্রলীগের জেলা সভাপতি মনিরুল হাসান শাহ আপেলসহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com