1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ - Youth Tv news
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:২৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাগেশ্বরীতে ভূয়া এনজিও খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভুয়া এনজিও খুলে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, নাগেশ্বরী সাতানী পাড়া গ্রামের মকবুলের ছেলে রেজাউল করিম (কলেজ মোড় রুষা ডায়াগনস্টিক সেন্টারের মালিক) কৃষি বীজ বাংক নামে একটি এনজিও খুলে চাকুরী দেয়ার নামে জামানতের কথা বলে প্রার্থী প্রতি ২থেকে ৩লক্ষ টাকা দাবি করছে। যারা টাকা দিতে রাজি হচ্ছে তাদেরকে একটি নিয়োগ পত্র হাতে ধরিয়ে দিচ্ছে।

গত তারিখে নাগেশ্বরী শাখার জন্য প্রায় ২৭জন প্রার্থীকে নিয়োগ পত্র হাতে দিয়ে ঢাকার একটি অপরিচিত ভবনে নিয়ে সাক্ষাৎকার পরীক্ষা নেয়।

এছাড়াও সাক্ষাৎকার পরীক্ষার পরের দিন একদিনের প্রশিক্ষণ দেয়।
যারা টাকা দিবে তাদেরকে যোগদান দেবে বলে জানিয়ে দেয়।

এব্যাপারে রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটা ১২বছর মেয়াদের সরকারি প্রকল্প। কাজের ধরন ও জনবলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংক স্টাফ ১২ জন এবং প্রত্যেক ইউনিয়নের জন্য ৪জন করে লোক নিয়োগ দেয়া হবে। তারা কৃষকদের মাঝে বিনা সুধে ঋন, বিনা মুল্যে সার,বীজ ও বিভিন্ন ঔষধ দিবে। চাকুরী প্রার্থী প্রত্যেককে বাংকের হিসেব নম্বরে জামানত হিসেবে ২ থেক ৩লক্ষ টাকা জমা দিতে হবে।

প্রকল্পের সরকারি অনুমোদনের কোন কাগজ আছে কি জানতে চাইলে, তিনি সরকারি অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে পারে নাই।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে এ ব্যাপারে কোন তথ্য দিতে পারে নি। নাগেশ্বরী কৃষি ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এব্যাপারে আমাদের নিকট কোন তথ্য নেই।

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, বিষয়টি আমি জানিনা। তবে খোজ খবর নিয়ে জানতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com