1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ - Youth Tv news
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৪৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৯ বার

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানবাধিকার কর্মীদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় বগুড়া শহরের সানমুন নার্সিং হোমে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রতিনিধি ও বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহসীন আলী রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ টুলু।

প্রধান অতিথির বক্তব্যে মহসীন আলী রাজু বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় মানবাধিকারকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে কাজ করার মধ্য দিয়েই একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

সভাপতির বক্তব্যে চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন সব সময় মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবসেবামূলক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রায়হান, যুগ্ম সম্পাদক আহসান হাবীব আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও আঃ রউফ, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ কাওসার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা সানিয়া রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রায়হান ফাইদুল, কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল আলম, মোঃ আল মামুন তালুকদার, মোঃ শাজাহান আলীসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে মানবাধিকার আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ করা হয়।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com