1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উদ্ধারকৃত ২০টি ফোন ও টাকা ফিরিয়ে দিলেন নীলফামারীর এসপি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উদ্ধারকৃত ২০টি ফোন ও টাকা ফিরিয়ে দিলেন নীলফামারীর এসপি

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার

নীলফামারী জেলা সাইবার সেল কর্তৃক বিভিন্ন সময় উদ্ধারকৃত ২০টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯হাজার টাকা সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ জুন নীলফামারী জেলার পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় প্রযুক্তি ভিত্তিক আধুনিক পুলিশিং ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশের ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। সাইবার সেলের চৌকস ও দক্ষ টিম প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারসহ ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ রোধে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ সুপারের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট। হারানো শখের মোবাইল ফোন ও কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা নীলফামারী জেলা পুলিশের এই জনবান্ধব সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। জেলা সাইবার সেল সূত্রে জানা গেছে, এর আগেও হারিয়ে যাওয়া একাধিক ব্যাক্তিকে মোবাইল ফোন উদ্ধার করে দেয়া হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com