1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ার খলিসাকুন্ডি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মহসিন আলী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ার খলিসাকুন্ডি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মহসিন আলী

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭২ বার

‎কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি মোঃ মহসিন আলী। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক কর্মকাণ্ড ও বিএনপি রাজনীতির সাথে জড়িত মোঃ মহসিন আলী সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। খলিসাকুন্ডি ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি এবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন।
‎এক প্রতিক্রিয়ায় মোঃ মহসিন আলী বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান উদ্দেশ্য। খলিসাকুন্ডি ইউনিয়নের দীর্ঘদিনের জমে থাকা সমস্যা দূর করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করতে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি খলিসাকুন্ডি ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের অকৃত্রিম সমর্থন ও মূল্যবান দোয়া কামনা করছি।”
‎ইতিমধ্যে এলাকায় তাঁর এই নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁর নির্বাচনী পোস্টার ও প্রচার-প্রচারণা জোরেশোরে চালানো হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com