1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪১২ বার

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব।

শুক্রবার (১০ জুলাই) রাতে বগুড়ার কলোনীস্থ সুপার কেয়ার হসপিটালে যান প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার।

তিনি চিকিৎসাধীন সাংবাদিকের সার্বিক খোঁজখবর নেন এবং নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল প্রদত্ত সহায়তা দেন।

উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, সাংবাদিক আশিক সুজন, খালেদ সিদ্দিকী, রিহাদ হোসেন, জাহিদ হাসান, মতলবুর রহমান। আহত সাংবাদিকের সুচিকিৎসার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে সহায়তা ও সবসময় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার শহর থেকে নন্দীগ্রাম যাওয়ার পথিমধ্যে বেপরোয়া ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় মশিউর রহমান মানিক। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রাণীরহাট আশেকপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com