1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে দৃশ্যমান মূল্য তালিকা ও মেয়াদ না থাকায় ২ দই-মিষ্টির দোকানে জরিমানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে দৃশ্যমান মূল্য তালিকা ও মেয়াদ না থাকায় ২ দই-মিষ্টির দোকানে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১৫ বার

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ২নং নন্দীগ্রাম (সদর) ইউনিয়নের শিমলা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

​আদালত সূত্রে জানা যায়, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো এবং দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না রাখার অপরাধে ‘বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ এর বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দন্ডপ্রাপ্ত ​সাকিব হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর স্বত্বাধিকারী শিমলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাহানুর আলম (৪৮) এবং ‘ভাই-বোন হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে জনাব আলী (৩২)।

​অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (বিজরুল) স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মোঃ জামিল উদ্দিন। শান্তিশৃঙ্খলা রক্ষায় ও সার্বিক সহযোগিতায় নন্দীগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল সঙ্গে ছিল।

​জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com