
খুলনার রূপসায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
১২ জুন দুপুরে রূপসা উপজেলা পরিষদ চত্বরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম ( EESS ) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মেধা বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান প্রকল্প শুরু ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচিতে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদেরসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
তাদের এই অর্জনে বিদ্যালয় পরিবারে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুর রাজজাক মীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, একাডেমি সুপারভাইজার নিত্যানন্দ মন্ডক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষকগন এবং নেতাকর্মীরা।