1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জার্মানি বিমানবন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘট, ভুক্তভোগী ৫ লক্ষাধিক যাত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জার্মানি বিমানবন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘট, ভুক্তভোগী ৫ লক্ষাধিক যাত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫২ বার

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জার্মানির সব বিমানবন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছিল দেশটির বিমানবন্দর কর্মকর্তা ও কর্মীদের ট্রেড ইউনিয়ন ভেরডি। সোমবার পালিত হয়েছে সেই ধর্মঘট এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫ লাখ ১০ হাজার মানুষ।

জার্মানির বিমানবন্দর অপারেটর সংস্থা এডিভি-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এডিভি জানিয়েছে, ধর্মঘটের কারণে সোমবার জার্মানিতে বাতিল হয়েছে ৩ হাজার ৪ শতাধিক অভ্যন্তরীণ এবং বৈদেশিক ফ্লাইট। ক্ষতিগ্রস্তরা এসব ফ্লাইটের যাত্রী ছিলেন।

রাজধানী বার্লিন, বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ফ্রাঙ্কফুর্ট, ম্যুনিখ, স্ট্রটগার্ট, কোলন, বন, ড্যুসেলডর্ফ, ডর্টমুন্ড, হ্যানোভার, ব্রেমেন, হামবুর্গের সব বিমানবন্দর সোমবার বন্ধ ছিল— উল্লেখ করে এক বিবৃতিতে এডিভি জানিয়েছে, ‘দেশজুড়ে অধিকাংশ বিমানবন্দর বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে। এই ধর্মঘট শুধু যাত্রীদের চলাচলই ক্ষতিগ্রস্ত করেনি, বরং অর্থনীতিতেও প্রভাব ফেলেছে।’

বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে মাসিক বেতন ৮ শতাংশ বাড়ানো, বোনাসের পরিমাণ এবং ছুটির সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছির ভেরডি; কিন্তু কর্তৃপক্ষ এসব দাবির সঙ্গে একমত না হওয়ায় সোমবার ধর্মঘট ডাকে জার্মান বিমানবন্দর কর্মীদের এই ট্রেড ইউনিয়ন।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com