ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজে ফল বিপর্যয়, বাণিজ্য বিভাগের কেউ পাস করেননি

ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজে ফল বিপর্যয়, বাণিজ্য বিভাগে পাস করেনি কেউ

মোরশেদ মিয়া, গাইবান্ধা— গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়া মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে হতাশাজনক চিত্র। কলেজটির বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি।

এ ছাড়া কলেজটির সব বিভাগ মিলিয়ে ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ২৭ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কলেজটির সামগ্রিক পাসের হার প্রায় ২২ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশই অকৃতকার্য হয়েছেন। বিশেষ করে বাণিজ্য বিভাগের শতভাগ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোছাদ্দেকুল হক বলেন, তাঁর কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সবাই বিবাহিত। তাঁর মতে, এ কারণেই এমন ফল বিপর্যয় হয়েছে। তবে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষার্থীদের পাঠদানের মান, নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং পরীক্ষার প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ নির্ণয় করা জরুরি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজে ফল বিপর্যয়, বাণিজ্য বিভাগের কেউ পাস করেননি

ফুলছড়ির চন্দিয়া মহিলা কলেজে ফল বিপর্যয়, বাণিজ্য বিভাগে পাস করেনি কেউ

আপলোডের সময় : 10:31:56 am, Sunday, 1 November 2026