টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি গ্রেপ্তার

মোহাম্মদ রায়হান ইসলাম টেকনাফ( কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) কে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারের জহির আহাম্মদ মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০) মৃত কামাল হোসেন ও বেগম বাহারের ছেলে। তিনি টেকনাফের মুছনী ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর কক্ষে বসবাস করতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি গ্রেপ্তার

টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি গ্রেপ্তার

আপলোডের সময় : 09:00:36 pm, Wednesday, 11 November 2026