1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা লিখলেন মোদি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়াতে যা লিখলেন মোদি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৫৭ বার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে তাদের এ বৈঠক হয়। এ নিয়ে ফেসবুকে কয়েকটি ছবি ও একটি বক্তব্য প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এতে তিনি লিখেছেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছি। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও জনগণ-কেন্দ্রিক সম্পর্কের প্রতি অঙ্গিকারাবদ্ধ।”

মোদি আরও লিখেছেন, “আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। এছাড়া অবৈধ সীমান্ত পারাপার বন্ধে আলোচনা করেছি। সঙ্গে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। যেটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

অপরদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। যা আজকের বৈঠকে আবারও তুলেছেন প্রধান উপদেষ্টা।

তবে মোদির পোস্টে হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, মোদি-ইউনূসের আলাপের মধ্যে হাসিনার বিষয়টি ওঠে এসেছিল।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com