1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতের ওড়িশায় ধরা পড়ার ভয়ে জানালা দিয়ে বান্ডিল বান্ডিল অর্থ ফেলে দিলেন সরকারি কর্মচারী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতের ওড়িশায় ধরা পড়ার ভয়ে জানালা দিয়ে বান্ডিল বান্ডিল অর্থ ফেলে দিলেন সরকারি কর্মচারী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭৮ বার

ভারতের ওড়িশার ভুবনেশ্বরে এক সরকারি কর্মচারীর বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা। ওই সময় নিজেকে বাঁচাতে বান্ডিল বান্ডিল অর্থ নিজের অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে ফেলে দেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে ওই কর্মচারীর নাম বৈকুণ্ঠ নাথ সারঙ্গী। তিনি ওড়িশা রাজ্যের পল্লী উন্নয়ন বিভাগের প্রধান প্রকোশলীর দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে নগদ দুই কোটি রুপি উদ্ধার করা হয়েছে। এই অর্থগুলো উদ্ধারে আলাদা সাতটি জায়গায় অভিযান চালানো হয়। যারমধ্যে তার আত্মীয়ের বাড়ি ও সরকারি অফিসও ছিল।

এনডিটিভি জানিয়েছে, তিনি যে অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন সেখানে দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা যাওয়ার পর অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে রুপির বান্ডিল ছুড়ে ফেলে দিতে থাকেন। পরবর্তীতে এসব বান্ডিল উদ্ধার করা হয়।

অভিযোগ ওঠে এই কর্মচারীর আয় বহির্ভূত ব্যাপক অর্থ ও সম্পদ রয়েছে। এরপরই তার বাড়িতে অভিযান চালানো হয়। এতে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের অনেকে অংশ নেন।

একটি ভিডিওতে দেখা গেছে, দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা বিপুল পরিমাণ নগদ অর্থ গুণছেন। যেগুলোর বেশিরভাগ ৫০০ রুপির নোট। এছাড়া ১০০ ও ৫০ রুপির নোটের বান্ডিলও ছিল।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com