1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নিজেকে পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা করলেন ইমরান খান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নিজেকে পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা করলেন ইমরান খান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৪ বার

পাকিস্তানের প্রধান বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণা করেছেন।

কারাগারে বন্দি অবস্থায়ই এই ঘোষণা দিয়েছেন তিনি। পিটিআইয়ের ঘোষিত দেশব্যাপী আন্দোলনের আগে এ সিদ্ধান্তকে দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণার বিষয়টি মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী। তিনি বলেন, ইমরান খান নিজেই আন্দোলনের নেতৃত্ব দেবেন, যদিও তিনি জেলে বন্দি রয়েছেন।

দলের আন্দোলনের সব দিকনির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইউব খানের মাধ্যমে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে ইমরান খানের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। যদিও ইমরান খানের এই অ্যাকাউন্ট সরাসরি তিনি নিজে চালান না, তবে দলটি জানায়নি কে এটি পরিচালনা করে।

এদিকে তাকে পিটিআই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিও অস্বীকার করেছেন ব্যারিস্টার গোহর। তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন না, বরং বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকবেন।

তিনি দাবি করেন, পিটিআই সংলাপের পক্ষে এবং সেনা প্রতিষ্ঠানের (এস্টাবলিশমেন্ট) সঙ্গে আলোচনার দরজা বন্ধ করেনি।

অন্যদিকে পিটিআইয়ের অন্যতম শীর্ষ নেতা ও নীতিনির্ধারক রউফ হাসান বলেন, “প্রতিষ্ঠাতা চেয়ারম্যান” পদটি অনেকটা অবসরপ্রাপ্ত পদের মতো ছাপ দেয়। তাই ইমরান খান ‘প্যাট্রন-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে বোঝানো যায় তিনিই দলের মূল নেতা এবং সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।

তবে তিনি সতর্ক করেন, এই সিদ্ধান্তের পর ইমরান খানকে আরও একঘরে রাখার চেষ্টা হতে পারে এবং তার ওপর নতুন বিধিনিষেধ আরোপ হতে পারে।

এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সারও ইমরান খানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, আইনি সীমাবদ্ধতার কারণেই ইমরান খান চেয়ারম্যান হতে পারছেন না।

এ অবস্থায় ‘প্যাট্রন-ইন-চিফ’ হওয়া অনেকটা ‘রাহবার’ বা দিকনির্দেশক হওয়ার মতোই, যেমন একসময় খান আবদুল ওয়ালি খান হয়েছিলেন।

এর আগে, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে নেতৃত্ব হারানোর পর নওয়াজ শরিফও তার দল পিএমএল-এন’র প্যাট্রনের ভূমিকা নিয়েছিলেন। এখন ইমরান খানও সেই কৌশলই অনুসরণ করলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com