1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়, বন্ধ করতে বললেন যুদ্ধ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়, বন্ধ করতে বললেন যুদ্ধ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫০ বার

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গত সোমবার (৯ জুন) ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টেলিআলাপের সময় নেতানিয়াহুর সঙ্গে উত্তেজিত হয়ে পড়েন ট্রাম্প। ওই সময় তিনি ফিলিস্তিনের গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার জন্য নেতানিয়াহুকে নির্দেশনা দেন।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশনে এসব তথ্য প্রকাশ করা হয়। একটি টেলিভিশন জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন গাজায় বর্তমানে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পর্যাপ্ত হবে না।

দখলদার নেতানিয়াহু এখন পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হননি। তিনি ও তার উগ্রপন্থি জোট সরকার বলে আসছে হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না।

তবে ট্রাম্প সোমবারের ফোনে নেতানিয়াহুকে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ হলে, বিষয়টি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে।

এছাড়া ইরানে এখন কোনা হামলা না চালাতেও নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি করতে চায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ট্রাম্প যতক্ষন পর্যন্ত মনে না করবেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে ততক্ষণ ইরানে হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হবে না। সংবাদমাধ্যমটিকে দুটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কি না, অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দেবে কি না। কিন্তু এ প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ট্রাম্প।

ফোনে আলোচনার সময় ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলেন, যদিও সাম্প্রতিক সময়ে ইরান আলোচনায় কঠোর হয়ে গেছে। তবুও তিনি মনে করেন না ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে গেছে অথবা আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।

সংবাদমাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, “ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক, ইরান আপনার সঙ্গে খেলছে এবং সময়ক্ষেপণ করছে।” জবাবে ট্রাম্প বলেন, “ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলছেন সেগুলো কোনো সহায়তা করছে না। আমরা চুক্তি নিয়ে কাজ করছি।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com