1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরানে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, বললেন সাবেক যুবরাজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরানে সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, বললেন সাবেক যুবরাজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯০ বার

ইসরায়েলের হামলার পর ইরানের পরিস্থিতি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেছিলেন যুবরাজ রেজা পাহলভির বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ।

বিবিসির লরা কুয়েনসবার্গের কাছে ইরানের সাবেক যুবরাজ দাবি করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছে দেশটির সরকার।

অন্যদিকে, সরকারের বিরোধিরা আগের চেয়ে বেশি উজ্জীবিত অবস্থায় রয়েছেন।

ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি বলেন, চূড়ান্ত সমাধান হলো শাসনব্যবস্থার পরিবর্তন এবং এখন আমাদের কাছে একটি সুযোগ রয়েছে। কারণ এই শাসনব্যবস্থা তার সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে।

গণতান্ত্রিক লড়াইয়ে ইরানের সাধারণ মানুষের পাশে থাকার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রেজা পাহলভি বলেন, ‘‘নিষ্ক্রিয়ভাবে বসে না থেকে স্পষ্টভাবে তাদের দেখাতে হবে যে, নিষেধাজ্ঞা আরোপের বাইরেও গণতন্ত্র ও স্বাধীনতার লড়াইয়ে ইরানি জনগণের প্রতি সমর্থন দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।’’

শাহের পুত্র রেজা পাহলভি বর্তমানে নির্বাসনে রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরকারের পতন ঘটানোর জন্য পরা শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে তাকে ইসরায়েলও সফর করতে দেখা গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com