1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইরানের ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইরানের ছোড়া ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৪ বার

ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ছোড়া অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বুধবার সকালের দিকে দুই দফায় ইরানি এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

এর আগে, সকালের দিকে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে। পরবর্তীতে ইসরায়েলের আকাশে ঢুকে পড়া আরও সাতটি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, আজ সকালে প্রথম দফায় ইরান থেকে ছোড়া তিনটি ও পরবর্তীতে আরও সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এই ড্রোন হামলার কারণে অধিকৃত গোলান মালভূমিতে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com