1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এবার ইয়েমেনে হামলার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৪ বার

ইরানে সদ্যই শেষ হওয়া সংঘাতের পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কাৎজ বলেন, “ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। আমরা তেহরানে সাপের মাথায় আঘাত হেনেছি। ইয়েমেনে (সাপের) বাকি দেহে আঘাত করা হবে।”

“ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে”, এক্সবার্তায় বলেন তিনি।

টানা ১২ দিন সংঘাতের পর গত ২৪ জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হয় ইসরায়েলের। তারপর গত ৯ দিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের অর্ধেক অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি।

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছে ইসরায়েলের সেনাবাহিনী। সর্বশেষ গত কাল বুধবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। সেই ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট বা ধ্বংস করার পর এক্সে এই হুমকি দিয়েছেন কাৎজ।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com