1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যুক্তরাষ্ট্রের লিগে বাংলাদেশি দল, সাকিব-নাসিরসহ খেলবেন ৯ টাইগার ক্রিকেটার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যুক্তরাষ্ট্রের লিগে বাংলাদেশি দল, সাকিব-নাসিরসহ খেলবেন ৯ টাইগার ক্রিকেটার

বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

 

আগামী ৫ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। ছয় ফ্র্যাঞ্চাইজির এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই টাইগার অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আসন্ন টুর্নামেন্টে ডেট্রয়েট ফ্যালকন্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব। তার মতোই সরাসরি চুক্তিতে নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে বাংলাদেশি ৯ জন ক্রিকেটারকে দেখা যাবে এই টি-টেন লিগে।
এই তালিকায় আছেন সাকিব, নাসির, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র। বাংলাদেশের বাইরের ক্রিকেটার হিসেবে দলটিতে আছেন ভারতের রিশি ধাওয়ান, শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ, অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট।

ফ্যালকন্স ছাড়াও টুর্নামেন্টে খেলবে দ্য শিকাগো প্লেয়ার্স, এলএ স্ট্রাইকার্স, রেবেল ওয়ারিয়র্স, মরিসভিলে ফাইটার্স এবং ওয়াশিংটন টাইগার্স।

ডেট্রয়েট ফ্যালকন্স স্কোয়াড: সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুল হক জুনিয়র, ক্যামেরন ডেলপোর্ট, রিশি ধাওয়ান, শারদ লাম্বা, চন্দরপল হেমরাজ, মালিন্দা পুষ্পাকুমারা এবং অ্যান্থনি ব্রাম্বলি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com