1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন এই তরুণী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন এই তরুণী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬১ বার

শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের পুণে শহরে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব এক প্রতিযোগিতায় অংশ নিয়ে টানা দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে ৯.১ লাখ টাকা জিতেছেন পরীক্ষার্থী পূজা মাধবওবহাল।

ওয়েক ফিট নামে একটি সংস্থার প্রতিযোগিতায় পূজার সঙ্গে আরও ১৪ জন প্রতিযোগী ছিলেন, যাদের প্রত্যেকেই পেয়েছেন ১ লাখ টাকা করে সম্মাননা।

কী এই স্লিপ ইন্টার্নশিপ?

‘স্লিপ ইন্টার্নশিপ’ হলো একধরনের ঘুমভিত্তিক গবেষণামূলক প্রতিযোগিতা। নির্বাচিত ১৫ জন প্রতিযোগীকে দুই মাস প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমানোর চ্যালেঞ্জ নিতে হয় নির্দিষ্ট কিছু নিয়ম মেনে। প্রতিযোগীদের একটি মনিটরড ঘরে রাখা হয়, যেখানে ঘুমের ওপর নজর রাখে বিশেষজ্ঞ টিম ও প্রযুক্তি। ঘুমের সময়, হার্টবিট, স্ট্রেস লেভেল র্যবেক্ষণ করে শেষে একজনকে বেছে নেওয়া হয় বিজয়ী হিসেবে।

কীভাবে অংশ নিতে হয় এই প্রতিযোগিতায়?

প্রতিযোগীর বয়স কমপক্ষে ২২ হতে হবে। যে-কেউ একবারই আবেদন করতে পারবেন। আবেদপত্রে কোনও জায়গা ফাঁকা থেকে গেলে আবেদনটি বাতিল হবে। কোনও ভুল তথ্য প্রতিযোগীকে বাদ করে দেওয়া হবে। আবেদনকারীদের মেসেজ, ই-মেইল, ফোন করে সব আপডেট দেওয়া হয়। আগের সিজনগুলোতে আবেদন করা প্রতিযোগীরা আবেদন করতে পারবেন না। এছাড়া আয়োজক সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর পরিবারের কেউ আবেদন করতে পারবেন না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com