1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পেরুতে ৩৫০০ বছরের পুরোনো প্রাচীন নগরীর সন্ধান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পেরুতে ৩৫০০ বছরের পুরোনো প্রাচীন নগরীর সন্ধান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ‘পেনিকো’ নামের এই শহরটি প্রায় ৩৫০০ বছরের পুরোনো বলে মনে করা হচ্ছে।

রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিশেষজ্ঞদের মতে, পেনিকো ছিল এক গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, যা প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠীকে আন্দিজ পর্বতমালা এবং আমাজন জঙ্গলের সঙ্গে সংযুক্ত করত। শহরটি রাজধানী লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর দিকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার (প্রায় ২০০০ ফুট) উঁচুতে অবস্থিত।

ধারণা করা হয়, শহরটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ সালের মধ্যে— সে সময় মধ্যপ্রাচ্য এবং এশিয়ার পাশাপাশি পৃথিবীর অন্য প্রান্তেও প্রাচীন সভ্যতাগুলোও গড়ে উঠছিল।

গবেষকরা বলছেন, এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা ‘কারাল’ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। বিশেষত, এই সভ্যতা জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হওয়ার পর কী হয়েছিল, তা বোঝার ক্ষেত্রে।

ড্রোনচিত্রে দেখা যায়, একটি পাহাড়ের ঢালে গোলাকৃতি একটি কাঠামো, যার চারপাশে রয়েছে মাটি ও পাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ। এখন পর্যন্ত সেখানে খনন করে পাওয়া গেছে ১৮টি প্রাচীন স্থাপনা। যার মধ্যে উপাসনালয়, বসবাসযোগ্য ঘরবাড়ি এবং ধর্মীয় কেন্দ্রও রয়েছে।

এসব ভবনে খুঁজে পাওয়া গেছে নানা ধর্মীয় সামগ্রী, মানুষের এবং পশুর মূর্তি এবং ঝিনুক ও পুঁতির তৈরি গয়না। মূলত পেনিকো শহরটি কারাল সভ্যতার মূল কেন্দ্রস্থল সুপে উপত্যকার কাছাকাছি অবস্থিত। সেখানে প্রায় ৫০০০ বছর আগে (খ্রিস্টপূর্ব ৩০০০ সালে) আমেরিকার প্রাচীনতম শহর ‘কারাল’ গড়ে উঠেছিল।

কারাল শহরে রয়েছে ৩২টি স্মৃতিস্তম্ভ, যার মধ্যে রয়েছে বিশাল পিরামিড আকৃতির স্থাপনা, উন্নত সেচব্যবস্থা এবং প্রাচীন নগর জীবনযাপন। বিশ্বাস করা হয়, এই সভ্যতা ভারত, মিসর, সুমের এবং চীনের মতো প্রাচীন সভ্যতাগুলোর সঙ্গে কোনো সংযোগ ছাড়াই নিজস্বভাবে গড়ে উঠেছিল।

প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ড. রুথ শ্যাডি ১৯৯০-এর দশকে কারাল আবিষ্কার করেছিলেন এবং পেনিকোর সাম্প্রতিক গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, “পেনিকো শহরটি বাণিজ্যিক যোগাযোগের জন্য একটি কৌশলগত স্থানে গড়ে উঠেছিল। এটি উপকূল, পাহাড় এবং জঙ্গলের জনগোষ্ঠীর মধ্যে বিনিময়ের কেন্দ্র হিসেবে কাজ করত।”

পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাকুয়াই বলেন, “পেনিকোর গুরুত্ব শুধু এর প্রাচীনত্বে নয় বরং এটি কারাল সভ্যতার ধারাবাহিকতারও প্রমাণ।”

উল্লেখ্য, পেরুতে এর আগেও বহু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে। যেমন আন্দিজ পর্বতের ইনকা দুর্গ ‘মাচু পিচু’ এবং উপকূলীয় মরুভূমির ‘নাজকা রেখা’। এখন পেনিকো আবিষ্কার এই ঐতিহাসিক ঐতিহ্যেই নতুন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com