1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬২ বার

অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদি আরবে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তাদের উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ থেকে গ্রেপ্তার করে। এ বাংলাদেশি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে তারা।

শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানায়, ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার বিপুল মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থাটি।

সৌদির সীমান্তরক্ষী বাহিনী সকল প্রবাসী ও পর্যটককে সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলা এবং সামুদ্রিক এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার আহ্বান জানিয়েছে।

অনুমতি ছাড়া মাছ ধরলে সৌদি থেকে প্রবাসীদের নিজ দেশে ফেরতও পাঠানো হতে পারে। যদিও সরাসরি এর সঙ্গে ফেরত পাঠানোর সংশ্লিষ্টতা নেই। তবে আইনি ঝামেলায় পড়লে এমন কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যে কেউ।

সূত্র: সৌদি গ্যাজেট

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com