1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ডিজিটাল আইনি সহায়তা নিয়ে ইউএনডিপির জরিপ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল আইনি সহায়তা নিয়ে ইউএনডিপির জরিপ

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার

দেশের মানুষের জন্য আইনি সহায়তা আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করতে ডিজিটাল সেবার বিষয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি।

বুধবার বিকেলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ আয়োজনে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের চত্বরে আইনগত সহায়তা কেন্দ্রে এই ডিজিটাল সেবার আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া, ইউএনডিপির সদস্য সাথী আক্তার, আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্যরা।

জেলা লিগ্যাল এইড অফিসার বলেন সাধারণ মানুষ বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শের জন্য

লিগ্যাল এইডে যোগাযোগ করছেন যেটা আগের তুলনার চেয়ে এখন অনেক বেশি। অসহায় মানুষগুলো অর্থের অভাবে মামলা চালাতে পারেন না তাদেরকে সেখান থেকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জেলায় লিগাল এইড এর মাধ্যমে সেবা নিয়েছে এমন বিভিন্ন ভুক্তভোগীরা নারী ও পুরুষ সেখানে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights