1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শনে কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শনে কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার

কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম দৌলতপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন।

রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে তিনি দৌলতপুর থানায় আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনের শুরুতেই থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের রোলকলে হাজির হন পুলিশ সুপার। পরে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে অফিসার ও ফোর্সদের অবহিত করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। একই সঙ্গে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও যথাযথ সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া মোঃ দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights