1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

জনিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ লক্ষ ৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে এই অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানকালে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬০ প্যাকেট বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামাল ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৬,০৩,৩০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার স্বার্থে বিজিবির এই ধরনের কঠোর অভিযান ও অপরাধ দমনমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights