
যুক্তরাজ্যে ২০২৬ সালের গ্রীষ্মকাল দেশটির ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম হিসেবে রেকর্ড গড়েছে। জুন থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের বছরের ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি। এই সময়ে মোট পাঁচটি তাপপ্রবাহ বয়ে গেছে, যার মধ্যে ১৩ আগস্ট গ্লস্টারশায়ারের হার্টপুরি কলেজে তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। চরম এই গরমে ঠান্ডা পানীয় ও খাবারের চাহিদার প্রতিফলন দেখা গেছে ডেলিভারু-১০০ প্রতিবেদনে। এর আগে ২০২৫ সালে গড় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেড় শ বছরে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কমেছে, কী এর কারণ। সূত্র: দ্য টেলিগ্রাফ, ডেলিভারু ও মেট অফিস।
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির বার্ষিক এই তালিকায় প্রথমবারের মতো কোনো মুদিপণ্য শীর্ষে জায়গা করে নিয়েছে।
গ্রাহকদের মধ্যে সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের প্রিমিয়াম ২ কেজি বরফের প্যাকেটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। আর সেই অভ্যাসের সবচেয়ে মজার উদাহরণ হয়ে উঠেছে মাত্র দুই কেজি বরফের এক প্যাকেট। সেরেনা উইলিয়ামস কীভাবে ১৪ কেজি ওজন কমালেন।
অথচ আইসল্যান্ডের দোকানে এক প্যাকেট বরফের দাম মাত্র ১ পাউন্ড, যা বাড়িতে ফ্রিজ থাকলেই সহজে তৈরি করা সম্ভব। যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইন আইসল্যান্ডের দোকানে বরফের প্যাকেটটি কিনতে পাওয়া যায় মাত্র ১ পাউন্ডে।
তবুও ডেলিভারু অ্যাপে এই একই বরফের পেছনে গ্রাহকদের খরচ করতে হয়েছে ৮ দশমিক শূন্য ৮ পাউন্ড।
এই দামের মধ্যে পণ্যের মূল্যের ১ দশমিক ২০ পাউন্ডের পাশাপাশি ৩ পাউন্ড ছোট অর্ডারের চার্জ, ৬০ পেনি ব্যাগের দাম, ৯৯ পেনি সার্ভিস চার্জ এবং ২ দশমিক ২৯ পাউন্ড ডেলিভারি ফি অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ দোকানের চেয়ে প্রায় আট গুণ বেশি খরচ করেও মানুষ সময় বাঁচাতে বরফ অর্ডার করেছেন। তারপরও মানুষ বাড়তি টাকা দিয়ে বরফ কিনছেন। এ ক্ষেত্রে প্রয়োজনের পাশাপাশি সুবিধা ও সময় বাঁচানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন। পোশাক ও অন্যান্য জিনিস এক্সচেঞ্জে কোন ব্র্যান্ড কত দিন সময় দেয়।
ডেলিভারুর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেরা ১০টি অর্ডারের তালিকাটি নিচে দেওয়া হলো
- প্রিমিয়াম ২ কেজি বরফ, আইসল্যান্ড, লন্ডন
- ডিয়াভোলা পিৎজা, মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজা, হরশাম
- চিলি ব্রকলি সালাদ, ডিশুম, ম্যানচেস্টার
- ম্যাঙ্গো সরবেট, মরিসনস, গ্লাসগো
- হাউস চিজবার্গার, সুপারনোভা, লন্ডন
- ক্ল্যারিটিন অ্যালার্জির ওষুধ, বুটস ফার্মেসি, লন্ডন
- কেসাডিয়া, লা চোজা, ব্রাইটন
- চার্ড কর্ন, নান্দোস, লন্ডন
- চিকেন ইয়েরোস, মিথোস, লিডস
- প্রন অ্যান্ড পর্ক স্পাইসি ওয়ানটন, ডিন তাই ফাং, লন্ডন
এই ডেলিভারি সেবার পরিসর এখন কেবল রেস্তোরাঁর খাবারের মধ্যেই সীমাবদ্ধ নেই। তালিকায় থাকা শীর্ষ ৩০টি পণ্যের মধ্যে ওষুধ থেকে শুরু করে পোশাকের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও স্থান পেয়েছে। অনলাইনে পণ্য অর্ডার করার এই প্রবণতা সামাজিক শ্রেণিভেদে ভিন্ন হয়। টেলিগ্রাফের ‘গ্রেট ব্রিটিশ ক্লাস সার্ভে’ অনুযায়ী, যুক্তরাজ্যের এলিট বা সুবিধাপ্রাপ্ত শ্রেণির ২৪ শতাংশ মানুষ সপ্তাহে কয়েকবার এবং ৯ শতাংশ মানুষ প্রায় প্রতিদিন খাবার অর্ডার করেন। বিশেষ করে বাড়ি থেকে কাজ করার দিনগুলোতে সোম ও শুক্রবার এ ধরনের অর্ডারের হার সবচেয়ে বেশি থাকে। সেরা ৩০টি পণ্যের মধ্যে আছে লন্ডনের অ্যাকসেসরাইজের ৪০ ডেনিয়ার স্টকিংস এবং বুটসের আইল্যাশ কার্লারও। পাবলিক ফার্স্টের করা জরিপ অনুযায়ী, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবেচনায় যুক্তরাজ্যের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত ৭ শতাংশ মানুষকে ‘এলিট’ শ্রেণি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সূচকে সবচেয়ে নিচের ২০ শতাংশ মানুষের ক্ষেত্রে মাসে অর্ডারের সংখ্যা মাত্র এক থেকে দুইবার। আর ৯ শতাংশের ক্ষেত্রে এটি প্রতিদিন বা প্রায় প্রতিদিনের অভ্যাস। এমনকি কখনো কখনো গ্রাহকেরা কেবল এক কাপ কফি কিংবা একটি স্মুদি অর্ডার করেন। মুদিপণ্য থেকে শুরু করে ওষুধ ও পোশাক—সবই পৌঁছে দিচ্ছে গ্রাহকের কাছে।
ডেলিভারুর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট জেফ ওয়েমিসের মতে, এখন মানুষ ছোটখাটো প্রয়োজনীয় জিনিসের জন্যও ডেলিভারি অ্যাপের ওপর ব্যাপক নির্ভর করছেন। ১০ বছর পার করা ‘ডেলিভারু ১০০’ তালিকায় এবারের শীর্ষ পণ্যটি মূলত ভোক্তাদের কেনাকাটার পরিবর্তিত অভ্যাসেরই একটি ইঙ্গিত দেয়, যেখানে বরফের মতো সাধারণ জিনিসও তালিকার শীর্ষে উঠে আসে। ডেলিভারুর সেরা ১০ অর্ডারের তালিকায় বরফের পর দ্বিতীয় অবস্থানে আছে ওয়েস্ট সাসেক্সের হরশামের মন্টে ফোর্টে নেপোলিটান পিৎজার ডিয়াভোলা পিৎজা।
প্রতিনিধির নাম 
























