কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিকাণ্ড

জনিরুল ইসলাম,কুষ্টিয়া:  ‎ ‎কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে বাড়িতে আগুন ধরে যায়। ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বাড়িটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। ‎ ‎এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎ ‎ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

Verified by MonsterInsights

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিকাণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিকাণ্ড

আপলোডের সময় : 01:30:35 pm, Thursday, 12 November 2026