
বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে কর্মস্থলে গিয়ে কাজে যোগ না দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তী সময়ে কারখানা ছুটি ঘোষণা করা হলে মহাসড়কে নেমে আসেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা মহাসড়ক দখল করে অবস্থান নেওয়ায় যানজট তৈরি হয়েছে। বর্তমানে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকার পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। পরিস্থিতির প্রেক্ষিতে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
প্রতিনিধির নাম 
























